[ অর্থনীতি ]
বিএসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ
ড. এম মাসরুর রিয়াজ। ছবি- সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম মাসরুর রিয়াজ। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসি কমিশনের আইন ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে, এই আইনের ধারা ৫(২) অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
.png)
এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়।
এরপর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তার পদত্যাগের পর ১১ আগস্ট মোহাম্মদ মোহসীন চৌধুরীকে নিয়ন্ত্রক সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
এর দুদিন পর এখন নিয়ন্ত্রক সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অর্থনীতি
লিংক সফলভাবে কপি হয়েছে!