ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

২০২৫ সাল থেকে প্রবৃদ্ধি বাড়বে: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২৪ আগস্ট ২০২৪
২০২৫ সাল থেকে প্রবৃদ্ধি বাড়বে: বিশ্বব্যাংক
ছবি- সংগৃহীত

ভূরাজনৈতিক সংকট এবং সুদের হার বৃদ্ধি সত্ত্বেও চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশে স্থিতিশীল থাকবে। এতে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রবৃদ্ধি স্থিতিশীল হবে।

বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট’ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তবে ২০২৫-২৬ সালের মধ্যে, বাণিজ্য ও বিনিয়োগের পরিমিত সম্প্রসারণের পাশাপাশি প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

শনিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, অব্যাহত মুদ্রাস্ফীতির চাপকে প্রতিফলিত করে, উন্নত অর্থনীতি ও উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সহজ করার ক্ষেত্রে সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

যেমন- আগামী কয়েক বছরে সুদের হার মহামারির আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, আরো বাণিজ্য বিভক্তকরণ এবং ক্রমাগত উচ্চ নীতির হার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর কিছু নেতিবাচক ঝুঁকি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!