ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কম দামে ইন্টারনেট পাবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২, ১৩ নভেম্বর ২০২০
কম দামে ইন্টারনেট পাবেন শিক্ষার্থীরা
ফাইল ছবি

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বড় সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ফ্যাকালটি মেম্বারদের ইন্টারনেট ডাটা প্যাক দিতে ইউজিসির সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফ্যাকালটি মেম্বাররা সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের ইন্টারনেট ডাটা প্যাক কিনতে পারবেন।

ইউজিসির অতিরিক্ত সচিব ড. ফেরদৌস জামান ও গ্রামীণফোনের সিবিও (চীফ বিজনেস অফিসার) কাজী মাহবুবসহ প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ উদ্যোগে এগিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

Advertisement

ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!