বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ৫৭৯ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে এ অনুদান দেয়া হচ্ছে।
.png)
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক।
এর মধ্যে শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক ও মো. সোলাইমান হোসেন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান ও সহকারী অধ্যাপক শাফায়েত আহমেদ মনোনীত হয়েছেন।
এ ছাড়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক মাসুম তালুকদার ও বেলাল আহমেদ মনোনীত হয়েছেন।