তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও মনোবল ধরে রাখতে হবে। করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে জনসমাগম এড়িয়ে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদুল ফিতরের জামাত সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
.png)
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল জামে মসজিদেও সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ফজলুল হক মুসলিম হলের মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। এ উপলক্ষে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে সবাই এই দিনে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে বলে উপাচার্য উল্লেখ করেন।