ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন 

ইবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৮, ২৪ মে ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন 
সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সারাদেশের ন্যায় মানবন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরাও। সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিককরণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রহণ এবং দ্রুত শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনায়নের দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেনো খোলা হচ্ছে না? দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হোক। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

Advertisement

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সব প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর থেকে কয়েক ধাপে ছুটি বাড়ানো হয়। তবে আজ (২৪ মে) থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ফের আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!