ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাসার বাইরে গেলেই থাকতে হতো ভিডিও কলে, বিদেশে বসে দেখতেন স্বামী

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৫ ডিসেম্বর ২০২১
বাসার বাইরে গেলেই থাকতে হতো ভিডিও কলে, বিদেশে বসে দেখতেন স্বামী
স্বামীর সঙ্গে ইলমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ইলমা চৌধুরীর লাশ উদ্ধারের পরই একে একে বেরিয়ে আসছে সব চাঞ্চল্য তথ্য। এ ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছেন তার স্বামী ইফতেখার আবেদীন।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, মরদেহের গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইলমার সহপাঠী আশিকুর রহমান বলেন, কয়েকদিন আগে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে এসেছিলেন ইলমা। সেদিন তার সঙ্গে বাসার কাজের মেয়েকে পাঠানো হয়। তখন আমাদের কিছু বলতে চাইছিলেন। কিন্তু পুরো সময় তাকে ভিডিও কলে থাকতে হয়েছিল। ইলমা কোথায় যাচ্ছেন, কি করছেন- তা তার স্বামী পর্যবেক্ষণ করছিলেন। এক কথায় বাসার বাইরে গেলেই ইলমাকে ভিডিও কলে থাকতে হতো। আর বিদেশে বসেই এসব দেখতেন তার স্বামী।

Advertisement

আরেক সহপাঠী নুসরাত তিথি বলেন, স্বামীর সঙ্গে একটু ঝামেলা চলছিল ইলমার। করোনার মধ্যে বিয়ে হওয়ার পর ইলমা ক্যাম্পাসে আসেনি। একদিন ফরম ফিলআপ করতে এসেছিল। সেদিন তাকে ভিডিও কলে থাকতে হয়েছে। ইলমাকে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দিতো না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!