ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চিরকুটে বেরিয়ে এলো চবি শিক্ষার্থীর মৃত্যুর রহস্য

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৩ জানুয়ারি ২০২২
চিরকুটে বেরিয়ে এলো চবি শিক্ষার্থীর মৃত্যুর রহস্য
অনিক চাকমা ও চিরকুট

আত্মহননকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অনিক চাকমা মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কয়েক পাতার চিরকুট থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চবির মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটিতে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আমি অত্যন্ত লজ্জিত। আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি নিজেকে অত্যন্ত ঘৃণা করি। আমার মা-বাবা, বড় ভাই-বোন, বন্ধু-বান্ধবদের কাছে ক্ষমাপ্রার্থী। জানি আমার কথা শুনলে আপনাদের ঘৃণা লাগবে। আমি নিজেকে, আমার বাবাকে, মাকে আর ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসি।’

আরো পড়ুন: কটেজে ঝুলছিল চবি শিক্ষার্থীর মরদেহ

Advertisement

চিরকুটের একটি পাতায় আরো লেখা ছিল, ‘আমি এমনি খুবই ডিপ্রেশনে ছিলাম। এমনকি ক্লাস সিক্সে পড়ার সময় থেকে ডিপ্রেশনে আছি। সেই থেকে ক্লাস টেন পর্যন্ত মোটামুটি ভালো খেলাধুলা করেছি, বন্ধুবান্ধব পেয়েছি। সেজন্য আমি কৃতজ্ঞ।’

‘আমি যদি বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে পারতাম, তাহলে এটা হতো না। এখন আমি অধঃপতিত হলাম। আমি আপনাদের কাছে একদম ক্ষমার অযোগ্য। তবুও সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

আরো পড়ুন: আমিনুলের স্বপ্ন হারিয়ে গেল মৃত্যুর মিছিলে

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!