[ শিক্ষা ]
মধ্যরাতে শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের ছাত্রীদের সঙ্গে প্রাধ্যক্ষের অসদাচরণের অভিযোগ এনে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শত ছাত্রী। এ সময় তারা সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা বাসভবনের সামনে অবস্থান নেন। ঘটনাস্থলে সিলেট নগরের জালালাবাদ থানার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজুন্নেসা হলের ছাত্রীরা কিছু সমস্যার কথা বলতে প্রাধ্যক্ষ জাফরিন লিজার মুঠোফোনে কল করেন। এ সময় তিনি ছাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
.png)
এর প্রতিবাদে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১২টার দিকে হলের সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা স্লোগান দিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে অবস্থান নেন।
অবস্থান নিয়ে ছাত্রীরা দুই দফা দাবিতে স্লোগান দিতে শুরু করেন। দাবিগুলো হলো- হলের সব প্রাধ্যক্ষকে পদত্যাগ এবং সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!