ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চীনের সেরা বিদেশি শিক্ষার্থী রাবির সুব্রত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২০ জানুয়ারি ২০২২
চীনের সেরা বিদেশি শিক্ষার্থী রাবির সুব্রত
সম্মাননা তুলে দিচ্ছেন অন্তর্জাতিক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ছাও

চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টসের ২০২০-২১ শিক্ষাবর্ষের সেরা বিদেশি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক।

সম্প্রতি চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির অন্তর্জাতিক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ছাও তার হাতে এই সম্মাননা তুলে দেন।

আরো পড়ুন: অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

Advertisement

জানা যায়, এবছর স্নাতকোত্তর থেকে বাংলাদেশের সুব্রত কুমার ভৌমিক এবং স্নাতক থেকে মালয়েশিয়ান শিন ইন কে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি জানতে চাইলে সুব্রত কুমার বলেন, এই সম্মাননা আমার জন্য গর্বের এবং সম্মানের। সেই সঙ্গে এটি আমাকে পরবর্তীতে কাজের জন্য উৎসাহিত করেছে। ভবিষ্যতে আমি বাংলাদেশ এবং চীনের শিক্ষা এবং গবেষণায় অবদান রাখতে চাই।

আরো পড়ুন: জাহাঙ্গীরনগরে বেড়েছে দর্শনার্থীর উৎপাত, কমেছে অতিথি পাখি

উল্লেখ্য, সুব্রত কুমার ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি থেকে স্নাতক সম্পন্ন করে ২০১৮ সালে চীন সরকার কর্তৃক সরকারী বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য চীনে যান। তিনি বর্তমানে চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ গ্রাফিক ডিজাইনে মাস্টার্স করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!