ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বছরে ৩০০ ডলার বৃত্তি পাবেন ঢাবির ১০ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২২
বছরে ৩০০ ডলার বৃত্তি পাবেন ঢাবির ১০ শিক্ষার্থী
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া ১০ জন নিয়মিত শিক্ষার্থী বছরে ৩০০ মার্কিন ডলার করে বৃত্তি পাবে। জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এই বৃত্তি প্রদান করবেন৷ 

আরো পড়ুন: আবারো অনলাইন ক্লাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বৃত্তির বিষয়ে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বৃত্তির জন্য আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি শর্ত পূরণ করে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সুমিতমো করপোরেশনের এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

Advertisement

আরো পড়ুন: রাবিতে সিনেমাটিক স্টাইলে ছিনতাই!

আবেদনকারীদের চতুর্থ বিষয় বাদে এসএসসিতে ৪ দশমিক ৮০ ও এইচএসসিতে ৪ দশমিক ৮০ জিপিএ থাকতে হবে। বৃত্তির আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের ২০৮ (ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। ফরমটি পূরণ করে নিজ নিজ বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সিলমোহরসহ ২০৮/ক নম্বর কক্ষে উপ-রেজিস্ট্রারের (শিক্ষা-৫) কাছে আগামী ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

আরো পড়ুন: বশেমুরবিপ্রবিতে শূন্য আরো ১০২৮ আসন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাস্থ সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেডের এই বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাথাপিছু বার্ষিক/ এককালীন ৩০০(তিনশত) মার্কিন ডলারের সমপরিমান বাংলাদেশি টাকা দেয়া হবে। সদাচরণ, পড়াশুনা সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য। সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক ছাত্র-ছাত্রীদের বৃত্তি চুড়ান্ত ভাবে নির্বাচন করা হবে। 

বৃত্তির শর্তাবলী: 

১। আবেদনকারী ছাত্র-ছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 

২। আবেদনকারী লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজীতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

৩। ৩১-০১-২০২২ তারিখে ছাত্র-ছাত্রীর বয়স ৩০ (ত্রিশ) বছরের নিম্নে হতে হবে।

৪। সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ এর বৃত্তির সমপরিমান অন্য কোন বেসরকারি বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির আবেদনের যোগ্য বলে বিবেচনা হবে না।

নির্ধারিত আবেদন ফরমে টাইপকৃত/হাতে পূরণ করে (১ কপি রঙিন ছবি ও নম্বর পত্র সহ) দুই সেট (এক কপি ফটোকপি) আগামী ৩১-০১-২০২২ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!