ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ‘ঘ’ ইউনিটে শূন্য আরো ২৮০ আসন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৭ জানুয়ারি ২০২২
ঢাবির ‘ঘ’ ইউনিটে শূন্য আরো ২৮০ আসন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের সাক্ষাৎকার শেষে এখনো শূন্য রয়েছে ২৮০টি আসন। এসব শূন্য আসনে সাক্ষাৎকারের জন্য প্রার্থী আহ্বান করে দ্বিতীয়বারের মতো বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ২২ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে দ্বিতীয়বারের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। যারা এই সাক্ষাৎকারের মাধ্যমে এই অনুষদে ভর্তি হবে, তারা কোনক্রমেই তাদের বিষয় পরিবর্তন করতে পারবে না। 

আরো পড়ুন: হোয়াইট ফ্লাইয়ের আক্রমণে নারিকেলের ফলন কমেছে ৩৫ শতাংশ

Advertisement

ডিন অফিস সূত্র মতে, এবারের (২০২০-২১ শিক্ষাবর্ষে) ঘ ইউনিটে মোট শূন্য আসন সংখ্যা ২৮০টি। এতে বিজ্ঞানে শূন্য আসন ১৫০টি, ব্যবসায় শিক্ষায় ১১৭টি এবং মানবিকে ১৩টি। দ্বিতীয়বারের এই সাক্ষাৎকারে বিজ্ঞান থেকে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ১২৭৬ থেকে ১৭০০ মেধাক্রম পর্যন্ত, মানবিক থেকে ৯৩ থেকে ৩০০ মেধাক্রম পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা থেকে ৭০৩ থেকে ১০০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে। 

আরো পড়ুন: শাবিপ্রবিতে হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, ভিসির পদত্যাগ দাবি

বিভাগভিত্তিক খালি আসন সম্পর্কে আগামী ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনলাইনে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুযায়ী খালি আসনসমূহ পূরণ করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে সাক্ষাৎকার বন্ধ হয়ে যাবে। 

সাক্ষাৎকারে যা নিযে আসতে হবে: 

সাক্ষাৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, Subject Choice Form যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে তার ডাউনলোডকত কপি (উভয়পৃষ্ঠা) আনতে হবে। 

আরো পড়ুন: বুয়েট হলের ২৪ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত

ভর্তিচ্ছু কোনো প্রার্থী ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট দেখাতে না পারলেও সাক্ষাৎকার নেওয়া হবে। তবে ভর্তির সময় বিভাগে মূল গ্রেডশিট বিভাগে জমা দিতে হবে।

২০২০-২১ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটে ভর্তি হওয়ার পর আবার ‘ঘ’ ইউনিটের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যদি বিভাগ পায়, সে ক্ষেত্রে পূর্বের হল বহাল রাখতে হবে। এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসকে অবহিত করতে হবে।

আরো পড়ুন: ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ভর্তিচ্ছু কোন শিক্ষার্থীর ভাই/ বোন কোন আবাসিক হলের শিক্ষার্থী হয়ে থাকলে, ওই হলে সংযুক্তি চাইলে তথ্য প্রমাণসহ ডিন বরাবর লিখিত আবেদন করতে পারবে। পরবর্তীতে আবাসিক হল পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। 

উভয় ক্ষেত্রে আগামী ২২ জানুয়ারির মধ্যে ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর হল পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

আরো পড়ুন: বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির দাবিতে নীলক্ষেত অবরোধ চাকরি প্রত্যাশীরা

উক্ত সাক্ষাৎকারের মাধ্যমে যারা বিভাগ মনোনয়ন পাবে, তাদের অনলাইনে ভর্তির টাকা ২৪ ও ২৫ জানুয়ারি ২০২২ তারিখে জমা দিতে হবে। ২৬ ও ২৭ জানুয়ারি ২০২২ তারিখে বিভাগ ও হলের কাজ সম্পন্ন করতে হবে (ভর্তি প্রক্রিয়া ও ফি জমার নিয়মাবলী ৪ জানুয়ারি ২০২২-এ অনলাইনে 'ঘ' ইউনিটের নোটিশ দেখা যেতে পারে)। এছাড়াও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সব ভর্তি ৩১ জানুয়ারি ২০২২ এর মধ্যে সমাপ্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!