রাবি সাংবাদিক সমিতির সভাপতি নুরুজ্জামান, সম্পাদক নুর আলম
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুজ্জামান খানকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের নুর আলমকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আবদুল কাইউম।
আরো পড়ুন: অ্যাম্বুলেন্সের সাইরেনে কাঁপছে শাবিপ্রবির আকাশ
.png)
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাপোস কুমার সরকার (প্রথম আলো) ও তৌসিফ কাইয়ুম (বাংলাট্রিবিউন/সোনালী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজ (নয়া শতাব্দী), কোষাধ্যক্ষ সাইফুর রহমান (এনটিভি অনলাইন), দপ্তর সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র রায় (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মরিয়াম খাতুন পলি (আলোকিত সময়), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান আকাশ (বাংলাভিশন অনলাইন), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মামুন হোসাইন (বিডি ক্যাম্পাসটিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন- আসিফ আজাদ সিয়াম, গোলাম রব্বিল এবং ইরফানুর রহমান তামিম।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত
এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সুব্রত গাইন, শামিম রেজা ও শাহাবুদ্দিন ইসলাম। উপদেষ্টা হিসেবে আছেন শাহীন আলম (দেশ রূপান্তর) এবং রাজ কিরণ দাস (বাংলাদেশ পোস্ট/নিউ নেশন)।