গত ১৬ জানুয়ারি বাজেট অলিম্পিয়াড ২০২১ -এর ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এবং একশন এইড বাংলাদেশ যৌথভাবে এবারের অলিম্পিয়াডের আয়োজন করে।
আরো পড়ুন: সশরীরে সব পরীক্ষা স্থগিত করলো চুয়েট
.png)
এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী উদয় জামান। দ্বিতীয় রানার আপ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতী ইয়াসমিন।
জানা যায়, এ বছর দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী বাজেট অলিম্পিয়াডের বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত ১০০ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেন।
আরো পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা জুলাইয়ে
অনুভূতি জানতে চাইলে প্রদ্যুত পাল বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আমরা অনেকে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই অংশ নিই। কিন্তু এক্ষেত্রে আমার শুরু থেকে ভালো কিছু করার ইচ্ছা ছিলো। যেহেতু আমি গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও খুব কাছ থেকে দেখেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।
আরো পড়ুন: ৪৩তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,২২৯
তিনি আরো বলেন, আমি বাজেট নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সে জায়গা থেকে মনে হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমি বাজেট নিয়ে মতামত তুলে ধরতে পারি। চ্যাম্পিয়ন হয়ে অনেক বেশিই ভালো লাগছে।
আরো পড়ুন: শাবিপ্রবিতে অনশনে অসুস্থ ৫ শিক্ষার্থী
প্রসঙ্গত, দেশব্যাপী তরুণ বাজেট বিতার্কিক গড়ে তোলার উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে বাজেট অলিম্পিয়াড আয়োজন করে আসছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন- ডিবিএম।