সোমবার (২৪ জানুয়ারি) রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনের গেইট দিয়ে অতিথি ভবনের ভেতরে ঢুকার সময় একজন নিরাপত্তাকর্মীকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরো পড়ুন: জাহাঙ্গীরনগরে ছাত্রের গালে ছাত্রীর থাপ্পড়
.png)
আটককৃত ঐ ব্যক্তির নাম জাহিদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন বলে জানা যায়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় জাহিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাজহারুল হাসান মজুমদার তাকে এক ব্যক্তির কাছ থেকে একটি ওষুধ নিয়ে আসতে বলে। তখন ওষুধটি আনতে যান তিনি। তবে যার কাছ থেকে ওষুধটি (ফেনসিডিল) নিয়ে এসেছেন তাকে চিনেন না তিনি।
এসময় আটককৃত ব্যক্তির সাথে দায়িত্বরত আরেক নিরাপত্তাকর্মীকেও আটক করে পুলিশ।
আরো পড়ুন: ভিসির বাসভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
এ বিষয়ে সিলেট জেলা মহানগরের উপ কমিশনার আজ বাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। পরে তার কাছে একটি বোতল পাওয়া গেছে। বোতলের উপরের ফেনসিডিল লেখা আছে। পরে আটককৃত ব্যক্তিকে পুলিশের হেফাজতে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারকে একাধিকবার কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।