চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হােছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (Core Committee) এর ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাশ শুরুর তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঁচটি ধাপে অনুষ্ঠিত হয়।