ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল রাবি ক্যাম্পাস, ট্রাকে অগ্নিসংযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২২
শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল রাবি ক্যাম্পাস, ট্রাকে অগ্নিসংযোগ
ট্রাকচাপায় শিক্ষার্থীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা। ছবি : ডেইলি বাংলাদেশে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাবি ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর সেখানে থাকা ট্রাকগুলোতে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীর।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মাহমুদ হাবিব হিমেল। তিনি গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলা বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় সিরামিক বিভাগের শিক্ষার্থী রাইহান প্রামানিক (২৪) আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত পাঁচটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন। ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এছাড়া, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীদের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!