সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
.png)
আরো পড়ুন: ঘুরেছেন ৬৪ জেলা, এবার বিশ্বভ্রমণে চোখ রাবি শিক্ষার্থীর
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক আগে শেষ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা সেখানে চান্স পাওয়ায় এখানে ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। এটা হচ্ছে মূলত অঞ্চলভিত্তিক শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থেকেই। তাই এখানে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী মেরিট অনুযায়ী ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, গতকাল দুপুর পর্যন্ত এ ইউনিটে ৬৭টি, বি ইউনিটে ২৫টি সহ মোট ৯২ টি আসন ফাঁকা রয়েছে। তবে সি ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।
এর আগে, গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।