ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেলো মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২১, ২৫ জানুয়ারি ২০২২
জানা গেলো মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ
ফাইল ছবি

মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কবে থেকে ভর্তি পরীক্ষা হবে সেই তারিখ জানা গেছে। তারিখ অনুযায়ী সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএসের এই ভর্তি পরীক্ষা নেয়া হবে আগামী ১ এপ্রিল। 

অন্যদিকে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল। এছাড়াও বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় একই সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

Advertisement

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন।

তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হতে পারে। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে ১ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে পরীক্ষা হবে ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনার মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!