এবার ট্রাকচালকের নামে মামলা করলো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। এই ঘটনায় ট্রাকচালক ও সহকারির বিরুদ্ধে মাললা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে মতিহার থানায় রাবির সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদি হয়ে এ মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: পাঁচ লাখ টাকা পেল পরিবার, হিমেলের মা পাবেন আজীবন চিকিৎসা ভাতা
.png)
তিনি বলেন, গতরাতে রাবির ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ অজ্ঞাত পরিচয় ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল নিহত হন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তারই বন্ধু রায়হান রিমেল।
আরো পড়ুন: নানাবাড়ি চিরনিদ্রায় শায়িত রাবি শিক্ষার্থী হিমেল
ওই ট্রাকের চালক মো. টিটুকে (৩৫) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়া এলাকা থেকে আটক করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় আরো এক জনকে গ্রেফতার করা হয়েছে।