এসময় ভিসি গোলাম সাব্বির সাত্তার নিহত শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের দাবি মেনে একসাথে এ সমস্যার সমাধানকল্পে কাজ করার আশ্বাস প্রদান করেন।
এরআগে, রাত ১১টা থেকে ট্রাকচাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় ভিসির বাসভবনের সামনে প্যারিস রোডে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী।
.png)
এসময় শিক্ষার্থীরা দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বেপরোয়া ট্রাক হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা ছয় ট্রাকে আগুন ধরিয়ে দেয়।