ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশ-দ্বাদশের জীববিজ্ঞান: দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন 

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২
একাদশ-দ্বাদশের জীববিজ্ঞান: দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন 
ছবি: সংগৃহীত

১। পিত্তের পিএইচ কত?
উত্তর : পিত্তের পিএইচ ৭.৬-৮.৬।
২। মেডুসা কী?
উত্তর : Cnidaria-এর জীবনচক্রের সাঁতারু দশাকে মেডুসা বলে।
৩। মেসােগ্লিয়া কী?
উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস কোষস্তরের মাঝখানে যে অকোষীয়, স্থিতিস্থাপক ও জেলির মতাে স্তর থাকে তাকে মেসােগ্লিয়া বলে।
৪। ডায়াফ্রাম কী?
উত্তর : বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে যে পর্দা থাকে তাকে ডায়াফ্রাম বলে।
৫। ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছায় কোন স্নায়ুর মাধ্যমে?
উত্তর : ঘ্রাণ অনুভূতি অল ফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।
৬। ভেনাস হার্ট কী?
উত্তর : রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধু কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় বলে একে ভেনাস হার্ট বলে।
৭। গবলেট কোষ কী?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের বিশেষ ধরনের রূপান্তরিত ও শােষণ তল বৃদ্ধিকারী কোষকে গবলেট কোষ বলে।
৮। হার্ট ফেইলিওর কী?
উত্তর : হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের জোগান দিতে পারে না তখন এ অবস্থাকে হার্ট ফেইলিওর বলে।
৯. রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত?
উত্তর :১:২৫
১০। আত্তীয়করণ কী?
উত্তর : যে প্রক্রিয়ায় শােষিত সরল খাদ্যবস্তু কোষের প্রটোপ্লাজমে অংশীভূত হয় এবং শক্তি সরবরাহ, ক্ষয়পূরণ ও বৃদ্ধির কাজে ব্যবহার হয় তাকে আত্তীকরণ বলে।
১১. কত শতাংশ খাদ্যসার ক্ষুদ্রান্ত্রে শােষণ হয়?
উত্তর : ৯০% খাদ্যসার শােষণ ক্ষুদ্রান্ত্রে ঘটে।
১২. পরিশােষণ কী?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যসার পরিপাকনালি থেকে রক্ত ও লসিকায় প্রবেশ করে তাকে পরিশােষণ বলে।
১৩. সিরাম কী?
উত্তর : রক্ত জমাট বাঁধার ফলে ওই অংশ থেকে যে হালকা হলুদ রঙের জলীয় অংশ বের হয় তাকে সিরাম বলে।
১৪. মূত্রের পিএইচ কত?
উত্তর : মূত্রের পিএইচ ৬.৫।
১৫. প্রত্যেক রজঃস্রাবের পরিমাণ কত?
উত্তর : প্রত্যেক রজঃস্রাবের পরিমাণ ৩০-৪০ মিলিলিটার।

পার্থক্য
১। ধমনি ও শিরার মধ্যে ৪টি পার্থক্য :
ধমনি
শিরা
১. ধমনি হৃৎপিণ্ড থেকে দেহের দিকে ১. শিরা দেহ থেকে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত করে। দেহের দিকে রক্ত প্রবাহিত করে।
২. ধমনির প্রাচীর বেশ পুরু স্থিতিস্থাপক। ২. শিরার প্রাচীর কম পুরু ও অস্থিতিস্থাপক।
৩. ধমনিতে কপাটিকা থাকে না। ৩. শিরাতে সেমিলুনার কপাটিকার মতাে কপাটিকা থাকে।
৪. ধমনি উচ্চ চাপে রক্ত পরিবহন করে। ৪. শিরা কম চাপে রক্ত পরিবহন করে।
২। হাইড্রার লুপিং ও সমারসন্টিং চলনের মধ্যে ৪টি পার্থক্য :
লুপিং বা হামাগুড়ি
সমারসন্টিং বা ডিগবাজি
১. এ ধরনের চলনে কর্ষিকাগুলাে ১. এ ধরনের চলনে একবার কর্ষিকা আবার গতিপথের দিকে থাকে। পদচাকতি গতিপথের দিকে থাকে।
২. লুপিং চলনে পদচাকতি সব সময় ২. এ ধরনের চলনে পদচাকতি ওপরের নিচের দিকে থাকে। দিকে আসে।
৩. এ ধরনের চলনে একবার লুপ গঠন ৩. এ ধরনের চলনে দুইবার লুপ গঠন করেই করেই একবার চলন সম্পন্ন হয়। একবার চলন সম্পন্ন হয়।
৪. লুপিং বা হামাগুড়ি চলনের গতি ৪. সমারসল্টিং বা ডিগবাজি চলনের গতি অপেক্ষাকৃত মন্থর। অপেক্ষাকৃত দ্রুত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!