ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭, ১১ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা হয়েছে।

এর মধ্য দিয়ে চলতি বছরের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হলো। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা মোট চারটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। 

Advertisement

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে। আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেয়া হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা।

আরো পড়ুন>>> ঢাবি শিক্ষার্থীকে মারধর, এসবি সদস্য বরখাস্ত

এদিকে চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা ঢাকায় বিইউপির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যেই বিইউপিতে ভর্তি পরীক্ষা শুরু হলেও এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। তবে মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

গত বছর প্রথমবারের মতো ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। এছাড়া দ্বিতীয়বারের মতো সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এতে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/জেডএম
ট্যাগ: ভর্তি
লিংক সফলভাবে কপি হয়েছে!