ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেলে ভর্তি পরীক্ষা: আগের দিন করণীয়

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৪, ২৪ মার্চ ২০২২
মেডিকেলে ভর্তি পরীক্ষা: আগের দিন করণীয়
ছবি: সংগৃহীত

আগামী ১ এপ্রিল ঢাকাসহ সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা। এদিন   সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হবে।  

ভর্তি প্রস্তুতি যেমনই হোক না কেন পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন সকালে একজন ভর্তিচ্ছুর কি করা উচিত সেটি নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন। 

সবার আগে মানবণ্টন
ভর্তি পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে। এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর নির্ভর করে ২০০ নম্বর। আর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর ১০০ নম্বর। এর মধ্যে জীববিজ্ঞান ৩০, পদার্থ বিজ্ঞান ২০, রসায়ন ২৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকে।

Advertisement

পরীক্ষার আগের দিন করণীয়
মূল পরীক্ষার আগে প্রস্তুতি শেষ করা জরুরি। পরীক্ষার ঠিক আগের দিনটিতে বেশি পড়ালেখা করার কোনো দরকার নেই। রিলাক্স মুডে থাকতে হবে। নিজের সিট কোথায় পড়ল সেটা একবার দেখে আসাটা বুদ্ধিমানের কাজ। কারণ পরীক্ষার দিন সকালে অনেকেই সিট খুঁজে পান না। ফলে কোথায় সিট পড়েছে সেটি দেখে আসতে পারলে আর টেনশনে পড়তে হবে না।

পরীক্ষার দিন করণীয়
যেখানে তোমার সিট পড়েছে, সেই হল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রবেশ করতে হবে। ধীর স্থির হয়ে বসে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কলম, প্রবেশপত্র টেবিলে রেখে পরীক্ষক প্রশ্নপত্র তোমাকে দেওয়ার পর সাবধানে নির্ধারিত ঘরগুলো পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই যেন ওএমআর ফরমের নির্ধারিত ঘরগুলো পূরণে ভুল না হয়, সেদিকে খুব সতর্ক থাকতে হবে।

সাধারণ জ্ঞান
যেকোনো সাধারণ জ্ঞানের বই থেকে বাংলাদেশ বিষয়াবলি শেষবারের মতো দেখে নিতে হবে।

ইংরেজি
বিগত বছরগুলোতে মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্রে যেসব বিষয়ের ওপর ইংরেজি প্রশ্নগুলো (যেমন- Voice, Narration, Synonym, Antonym, Correction, Spelling, Preposition, Phrase & Idioms ইত্যাদি) সেগুলো সমাধান করার পাশাপাশি ভালো কোনো গ্রামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।

পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যা: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য বিগত ১০ বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর বারবার রিভিশন দিতে হবে। এই কয়দিন শুধু বইয়ের দাগানো তথ্যগুলো রিভিশন দিতে হবে।

পরীক্ষার আগের দিন করণীয়
মূল পরীক্ষার আগে প্রিপারেশন শেষ করা জরুরি। পরীক্ষার ঠিক আগের দিনটিতে বেশি পড়ালেখা করার কোনো দরকার নেই। রিলাক্স মুডে থাকতে হবে। নিজের সিট কোথায় পড়ল, সেটা একবার দেখে আসাটা বুদ্ধিমানের কাজ। কারণ পরীক্ষার দিন সকালে তাহলে আর টেনশনে পড়তে হবে না।

প্রথম ৩০ মিনিটে ৫৮-৬০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে হবে। পরের ২০ মিনিটে বাকি ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। শেষ ৮-১০ মিনিট রিভিশন এবং উত্তর না দেওয়া প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। কোনো একটি প্রশ্ন না পারলে সেটির পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!