ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:৩৩, ২৮ জুলাই ২০২২
৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া হবে
ছবি: সংগৃহীত

দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ রোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের জন্য শর্ত পূরণ ও নির্দেশনা পালন করতে হবে।

আদেশে সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক সকল অধ্যক্ষ, সরকারি ও বেসরকারি কলেজ জেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!