ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাড়া পেলেন চবির শাটল ট্রেনের অপহৃত সেই দুই চালক

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১ আগস্ট ২০২২
ছাড়া পেলেন চবির শাটল ট্রেনের অপহৃত সেই দুই চালক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান বাহন শাটল ট্রেনের দুই চালককে অপহরণের প্রায় চার ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। 

সোমবার (১ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি নাজিম উদ্দিন বলেন, অপহরণ নয়, ছাত্রদের দাবি-দাওয়া আদায়ের জন্য তাদের ট্রেন থেকে নামানো হয়েছিল, যেন শাটল ট্রেন চলতে না পারে। পরে তারা বাসায় ফিরেছেন। 

Advertisement

ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, সকাল সাড়ে ৭টার শাটল ট্রেন বটতলী থেকে ছেড়ে ঝাউতলা স্টেশনে পৌঁছালে দুই চালককে তুলে নেওয়া হয়। পরে বেলা ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!