ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চুয়েট-কুয়েট-রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস আজ

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ১ সেপ্টেম্বর ২০২২
চুয়েট-কুয়েট-রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস আজ
চুয়েট-কুয়েট-রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস আজ। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস আজ। 

স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে দিবসটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, আনন্দ র‌্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা, ডকুমেন্টারি উপস্থাপন, রক্তদান, বৃক্ষরোপণ, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ প্রভৃতি।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এই তিনটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিআইটি (চট্টগ্রাম,রাজশাহী,খুলনা) থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে যথাক্রমে চুয়েট, রুয়েট ও কুয়েট নামে যাত্রা শুরু করে। এর আগে ১৯৬৮ সালে প্রতিষ্ঠান তিনটি প্রকৌশল কলেজ নামে পরিচিত ছিল। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা) নামকরণ করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!