ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নতুন নেতৃত্বে তিতুমীর কলেজ আইটি সোসাইটি

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২২
নতুন নেতৃত্বে তিতুমীর কলেজ আইটি সোসাইটি
সভাপতি আরিফ হোসাইন রাজন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আইটি বিষয়ক সংগঠন ‘তিতুমীর কলেজ আইটি সোসাইটি’র ২০২২-২৩ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসাইন রাজন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার শাকিল।

সোমবার (১২ সেপ্টেম্বর) কলেজের এক সেমিনারে এ কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

৩২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রোকন উজ জামান, মানবসম্পদ সম্পাদক পদে আশিক রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক মানসুরা স্মৃতি ও অফিস রক্ষণাবেক্ষণ নির্বাহী সদস্য মো. গালিব ইসলামসহ আরো অনেকে।

এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সালাহ উদ্দিন।

তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি আরিফ হোসেন রাজন বলেন, আমরা কাজ করার চেষ্টা করছি, যাতে তিতুমীর কলেজের কোনো শিক্ষার্থীকে কর্মজীবনে কম্পিউটার ব্যবহার না জানার কারণে বেকার থাকতে না হয়। আইটি নির্ভর এই যুগে শিক্ষার্থীরা যাতে তাদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের আইটি সোসাইটির কার্যক্রম চালাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!