ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েট সাংবাদিক সমিতির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ ডিসেম্বর ২০২২
চুয়েট সাংবাদিক সমিতির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘চুয়েট সাংবাদিক সমিতি’ প্রতিষ্ঠার ১৬তম বছরে পদার্পণ করেছে শুক্রবার (১৬ ডিসেম্বর)। ২০০৬ সালের এই দিনে চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নানা আয়োজনে এদিন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতি বছরের মতো সকাল ৮টায় বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা উৎসব ও আলোচনা সভা অঅনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক, রেজিস্টার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

Advertisement

উল্লেখ্য, প্রকৌশলবিদ্যার ব্যস্ত সময়সূচির মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ-চর্চা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে চুয়েট সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রসার এবং দেশের অভ্যন্তরীণসহ বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরাই চুয়েট সাংবাদিক সমিতির মূল লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!