সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ভোজের আয়োজন করা হয়েছে। শাবি ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও আর্জেন্টিনার সমর্থক সজিবুর রহমানের পক্ষ থেকে এ ভোজের আয়োজন করা হয়েছে।
ভোজের বিষয়ে জানতে চাইলে সজিবুর রহমান বলেন, ‘আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল এই রোমাঞ্চকর বিজয়। একই সঙ্গে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠা। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য দুইটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি।’ এতে আর্জেন্টিনাসহ অন্যদলের সমর্থকদেরকেও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করেছেন তিনি।
.png)
প্রসঙ্গত, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্সের সঙ্গে ফাইনাল খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।