ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষাঙ্গনে যে তারিখে যা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ১০ জানুয়ারি ২০২৩
শিক্ষাঙ্গনে যে তারিখে যা
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনের নানা আয়োজন কিংবা আবেদনের শেষ তারিখ দেখে নিন এক নজরে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি ২০২২ বেলা ১২টা পর্যন্ত। 

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে সোমবার (৯ জানুয়ারি)। এ প্রক্রিয়া চলবে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত। এ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ১২ জানুয়ারি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির মিটিং শেষে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে উচ্চতর ডিগ্রি চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘ঢাকা স্কুল অব ইকোনমিকস’। সম্প্রতি এ প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি আবেদনের সুযোগ রয়েছে ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ জানুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!