ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন

ফারহান সাদিক, বেরোবি
প্রকাশিত: ১১:১৪, ২৪ জানুয়ারি ২০২৩
বেরোবিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

গ্রামীণ জনপদে শীত এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। কিন্তু ব্যস্ত শহরে কিংবা শহুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের এই পিঠার স্বাদ পেতে দ্বারস্থ হতে হয় ফুটপাত কিংবা কোনো পিঠার দোকানে। তাই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মত শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। 

আগামী ৩১ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই পিঠেপুলির উৎসব। বিষয়টি নিশ্চিত করেছেন শীতকালীন পিঠা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড  ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। 

প্রথমবারের মত এই উৎসবের আয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অংশগ্রহণে জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিভাগ ও হল সমূহের জন্য আয়োজন কমিটি বিনামূল্যে স্টল বরাদ্দ দিবেন। তবে স্টল সাজানো বা ব্যানারের জন্য ৫০০ টাকা দিতে হবে। কোনো বিভাগ, হল নিজে এগুলো করতে চাইলে এ ফি প্রযোজ্য নয়। আর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, অনন্য সংগঠন (বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন বিভাগের তালিকাভুক্ত) অংশগ্রহণ করতে চাইলে বা স্টল ও ব্যানারের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে। প্রতিটি স্টলকে কমপক্ষে পাঁচ রকম পিঠার পরিবেশন করতে হবে। প্রতিটি স্টল শুধু একটি টেবিল ও দুটি চেয়ার বসাতে পারবে এবং স্টলগুলোকে দেশীয় সাজে সজ্জিত এবং এ সাজসজ্জা তিন ফুট পর্যন্ত করতে পারবে। এ পিঠা উৎসব প্রতিযোগিতায় দুটি বিভাগে পুরস্কৃত করা হবে। 

Advertisement

মেলার মধ্যে কোন চুলা জ্বালানো যাবে না, চুলার জন্য নিদিষ্ট স্থান রয়েছে। এছাড়াও পিঠা উৎসবে থাকছে দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশীয় শব্দযন্ত্র, তবলা ও হারমোনিয়াম।

আয়োজক কমিটির আহ্বায়ক উমর ফারুক বলেন, পিঠা হলো বাঙালির একটি ঐতিহ্য আর এই ঐতিহ্যকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চর্চা করার জন্য সবার অংশীদারিতে আমরা পিঠা উৎসবের আয়োজন করতেছি। এ উৎসবের মাধ্যমে বাংলাদেশের নানা প্রান্তে থাকা শিক্ষার্থী তাদের নিজ নিজ এলাকার পিঠার প্রতিনিধিত্ব করবে  এবং অন্যান্য এলাকার পিঠার সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!