সভাপতি পদে নির্বাচিত ইমরান খান দৈনিক যুগান্তর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, পাশাপাশি সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
শুক্রবার (১০ মার্চ) ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করেন সমিতির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা নিজামুল হক। প্রতিষ্ঠাকালীন সদস্য মো. জসিম উদ্দিন এবং আবু তালহা সজিব নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
.png)
এছাড়াও কমিটিতে সহসভাপতি হয়েছেন আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক আমাদের সময়ের আকাশ বাসফোর, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের ছিয়াদ খান, কোষাধ্যক্ষ দৈনিক মানবকণ্ঠের শাহীন আলম, দফতর সম্পাদক দৈনিক ইত্তেফাকের আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নয়া শতাব্দির ফরহাদ আলম, যোগাযোগ ও কর্মশালা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিরাজুদ্দৌলা আরাফাত, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের শাহাদত হোসেন, দ্য নিউ নেশনের আব্দুল্লাহ আল জুবায়ের, দ্য বাংলাদেশ টুডের কায়েস ইবনে জোবায়ের।
নতুন কমিটিকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবিসাস’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি ট্রেজারার ও শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও শেকৃবিসাস উপদেষ্টা প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ও প্রক্টর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ। এছাড়াও শেকৃবির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।