ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১৮ মার্চ ২০২৩
বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। ছবি: ডেইলি বাংলাদেশ

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও মেয়েদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বেরোবির অস্থায়ী শহিদ মিনার সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা সমিতির সাধারণ সম্পাদক শিহাব মণ্ডল। 

উক্ত ক্রিকেট খেলায় চারটি টিম অংশগ্রহণ করেন। টিম বায়ান্ন স্কোয়াড, টিম ছেষট্টি স্কোয়াড, টিম ৬৯ স্কোয়াড ও টিম ৭১ স্কোয়াড। টিম ৬৬ স্কোয়াড ও টিম ৬৯ স্কোয়াডকে হারিয়ে ফাইনালে অংশগ্রহণ করেন টিম ৫২ স্কোয়াড ও টিম ৭১ স্কোয়াড। 

Advertisement

ফাইনালে টিম ৫২কে আট রানে হারিয়ে টিম ৭১ স্কোয়াড বিজয়ী হয়েছে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মো. শাকিল আহমেদ এবং মেয়েদের বল নিক্ষেপ খেলায় বিজয়ী হয়েছেন আতিকা উর্মি।

এ সময় সাধারণ সম্পাদক শিহাব মণ্ডল বলেন, জেলা সমিতির সবার মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আজকের এ ক্রীড়া প্রতিযোগিতা। ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অংশগ্রহণ করা প্রতিটি দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!