শুক্রবার (১৭ মার্চ) ৪০ শিক্ষার্থী নিয়ে সাত দিনের ভ্রমণে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কৃষি বিভাগ। দীর্ঘ জার্নি শেষে অবশেষে গন্তব্যে ফিরে কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান ঘুরে দেখেন শিক্ষার্থীরা।
সপ্তাহব্যাপী এই ভ্রমণে তারা ঘুরে দেখছেন ভারতের সিকিম, গ্যাংটক ও দার্জিলিংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। দারুণ সব মুহূর্তের ক্যামেরাবন্দী করেছেন তারা।
এদিকে প্রথমবারের মতো নিজ দেশের বাহিরে এই ভ্রমণে আনন্দিত শিক্ষার্থীরা। ৭ দিনের সফল সফর শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন শিক্ষার্থীরা। তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউসার হোসেন এবং আরেক সহকারী অধ্যাপক রায়হান আহমেদ।
.png)

বিভাগের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভাগ সবসময় ব্যতিক্রম কিছু করে, সিনিয়ররাও তা করে দেখিয়েছেন। আমরাও তাদের পথ ধরে দেশের বাইরে ভ্রমণ করতে চাই।’
ভ্রমণে অংশ নিয়েছিলেন জাকিয়া সুলতানা মুন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বাইরে প্রথমবারের মত ভ্রমণের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভ্রমণে আমরা ভারতের দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ পেয়েছি, যা আমাদের বাস্তব জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’
এ বিষয়ে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক রায়হান আহমেদ বলেন, ‘আমি কখনো ভাবিনি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ভারত এসে এমন দৃশ্য দেখতে পারব। সব শিক্ষার্থীসহ ট্রাভেল এজেন্সিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। কৃষি বিভাগের ১৩ ব্যাচের এই ভ্রমণটি স্মরণীয় হয়ে থাকবে সবার জন্য। অন্যান্য ব্যাচও বাইরের দেশে তাদের ফাইনাল ট্যুর দিতে আগ্রহী হবে এবং এর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে।’