সোমবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা/থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণে মোট হবে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।
.png)
জানা যায়, উক্ত প্রশিক্ষণের সময়কাল ১০ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে বিরতিহীনভাবে (জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন ছাড়া) চলবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা হবে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২৫ জন।