ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেতন-ভাতা বিষয়ে শিগগিরই সুখবর পাবেন সেই ৩৭ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১০ এপ্রিল ২০২৩
বেতন-ভাতা বিষয়ে শিগগিরই সুখবর পাবেন সেই ৩৭ হাজার শিক্ষক
প্রতীকী ছবি

চলতি বছরের ২৩ জানুয়ারি চাকরিতে যোগদান করেছিলেন প্রাথমিক ও প্রাক প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক। আড়াই মাস পার হলেও এখনো বেতন-ভাতা পাননি তারা। তবে ঈদের আগেই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, নতুন যে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) প্রভিশন অনুযায়ী পিডিবি-৪ এর দুইভাবে বেতন পাওয়ার কথা। ২৬ হাজারের কাছাকাছি যাদের বেতন, তারা পাবেন পিডিবি-৪ এর প্রকল্প থেকে। আর বাকিরা পাবেন রাজস্ব থেকে। এভাবে নিয়োগপত্রে ডিপিই দলিল অনুসারে শর্ত আরোপ করা হয়েছিল। 

Advertisement

তিনি বলেন, গতকাল (রোববার) অর্থ মন্ত্রণালয় বিশেষ সভা ছিল, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন। এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচদিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এ পরে তা বাড়ানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!