তপন কুমার জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিন মহোদয়রা ভর্তি বিজ্ঞপ্তির জন্য স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্য ভিসি স্যারের কাছে পাঠানো হবে। ১০ থেকে ২৭মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
এদিকে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দফতর।
.png)
এর আগে গত ১৯ মার্চ অনুষ্ঠিত ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গুচ্ছ থেকে সরে এসে একক পদ্ধতিতে পরীক্ষার দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে শিক্ষকদের একাধিক ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন। পরে গত ২০ মার্চ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইবির শিক্ষকদের সিদ্ধান্ত ও শিক্ষক সমিতি বিষয়টি ইউজিসির কাছে তুলে ধরেন।