ষড়ঋতুর দেশে মৌসুমি ফলের চাহিদা প্রতি বছরই নজরে পড়ার মতো বিষয়। আর এইসব মৌসুমি ফলের জন্য খ্যাতি রয়েছে অনেক অঞ্চলের। ঠিক তেমনি মৌসুমি ফল আমেরও চাহিদা থাকে দেশ- বিদেশে। এই ফলের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী।
হাবিপ্রবির ছাত্র এবং রাজশাহীর সন্তান গিফারী সেই সুযোগটিকে সফলভাবে কাজে লাগিয়েছেন। সুলভ মূল্যে দেশের সব এলাকায় সরবরাহ করছেন ফ্রেশ আম।
.png)
জানা যায়, গতবছর থেকে আবুজার গিফারী মৌসুমি ফল নিয়ে কাজ শুরু করেছিলেন। তখন ব্যবসায় সফলও হোন তিনি। গত বছরের সেই সফলতাকে সঙ্গী করে এবারো আমের ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছেন। অনলাইন ভিত্তিক এই উদ্যোক্তার সহযোগী হিসেবে কাজ করছেন হাবিপ্রবির সিএসই অনুষদের শিক্ষার্থী সাব্বির হোসেন।
অনলাইনভিত্তিক এই উদ্যোক্তা বলেন, ‘আমি গত বছর থেকে মৌসুমি ফল আমের ব্যবসা করি। মূলত পড়ালেখার খরচ জোগাতে এমন উদ্যোগকে বেঁছে নিয়েছি। তবে এতে করে পড়ালেখার পাশাপাশি আমার ব্যবসার হাতেখড়িও হচ্ছে।
তিনি বলেন, ফেসবুক পেজের মাধ্যমে ক্রেতারা আমার সঙ্গে যোগাযোগ করেন। অর্ডার পাবার পরে নিজ দায়িত্বে যত্নসহকারে আম প্যাকেজিং করে সেগুলো কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরার করি। এতে করে যেমন একদিকে বিভিন্ন প্রান্তের মানুষের উপকৃত হচ্ছে, অন্যদিকে আমিও স্বাবলম্বী হবার সুযোগ পাচ্ছি।
তিনি আরো বলেন, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এতোটুকু বলতে পারি যে, মৌসুমি ফলের ব্যবসা করে যে আয় হয় তা দিয়ে অনায়াসে একজন শিক্ষাৰ্থী কয়েক মাস পড়ালেখার খরচ চালাতে পারবে। তাই পড়ালেখার পাশাপাশি উপার্জনমূলক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। পাশাপাশি নিজের প্রতি দায়িত্বশীলতা সৃষ্টি হয়।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গিফারী বলেন, আমার এই ব্যবসাটাকে সামনে আরো বর্ধিত করার ইচ্ছা আছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করতে পারব বলে আশা করছি। এখন মানুষ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও অনলাইন নির্ভরশীল হয়ে পড়ছে। এজন্য আমি অনলাইন প্লাটফর্মটিকেই বেশি প্রাধান্য দিচ্ছি এবং আগামীতেও দিব।