[ শিক্ষা ]
অবিলম্বে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শহিদ মিনার নির্মাণের নির্দেশ
ছবি: সংগৃহীত
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১১ মে) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শাহিদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে, স্ব স্ব ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণ করে তার (শহিদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক-এর মাধ্যমে দফতরে পাঠাতে হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!