সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া এক নির্দেশনায় এসব জানিয়ে দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, রোজার ছুটি থাকলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। ১লা বৈশাখ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।
.png)
নির্দেশনায় বলা হয়, ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বসহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে।
এদিন আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে।
আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম প্রভাতে নানা আয়োজনে সারা দেশে বরণ করে নেবে ১৪৩০ বঙ্গাব্দকে। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বর্ণময় মঙ্গল শোভাযাত্রা।