বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইইউটির পাঁচটি বিভাগের ৭২২টি আসনের বিপরীতে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ভর্তিচ্ছু। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় মোট চারটি বিষয়ের ওপরে প্রশ্ন থাকবে। যেখানে পদার্থবিজ্ঞান ও গণিতে থাকবে ৩৫ নম্বর করে এবং রসায়ন ও ইংরেজিতে থাকবে ১৫ নম্বর করে। ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার করে কাটা যাবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজিতে।
.png)