সোমবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি জানান, রাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল একটু আগে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
.png)
‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক শহিদুল আলম জানান, এ বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। চারটি শিফটের আলাদা আলাদা প্রশ্নোত্তর মূল্যায়ন করা হয়েছে। সেখানে গ্রুপ-১ পাশ করেছে ৩২.৪২ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৪.৭৫।
গ্রুপ-৩ পাশের হার ৩২.৯৫ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ পাশের হার ২৪.৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭। গ্রুপ-৫ (অ-বিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।
যেভাবে দেখা যাবে রেজাল্ট:
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) লগ-ইন করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় ইউনিট ও পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে।
সি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৯ মে অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১ হাজার ৫৪০টি আসনের বিপরীতে মোট ৭৪ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ।