মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) ভর্তি পরীক্ষায় ১৬ হাজার ৯০৪ জন আবেদনকারীর মধ্যে অংশগ্রহণ করেন ১৪ হাজার ৪০৬ শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৩২১ জন। পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০।
.png)
তিনি আরো বলেন, গ্রুপ-২ (অ-বাণিজ্য) ১৩ হাজার ৭৭১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাসের হার ৩৫ দশমিক ১৯ শতাংশ।
যেভাবে দেখা যাবে রেজাল্ট:
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) লগ-ইন করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় ইউনিট ও পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে।