সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে তারা সাক্ষাত করেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স ও ইউনেস্কো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুশান ফিজে।
.png)
সাক্ষাৎকালে রাবি ভিসি বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড কারিকুলাম চালুর বিষয়টি ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি ভবিষ্যতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতাও প্রত্যাশা করেন। ব্রিটিশ কাউন্সিল শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে ও মডিউল প্রস্তুতকরণ এবং বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।
ইউনেস্কো প্রতিনিধিদল রাজশাহীকে কো-ক্রিয়েটিভ সিটি হিসেবে গড়ে তুলতে আগ্রহ জানান। এ বিষয়ে ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।