কমিটিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী দিদারুল আলম সজীবকে সভাপতি ও একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল মান্নান জীবনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ।
১৯ জুন (সোমবার) রাতে সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সদ্য বিদায়ী এনামুল হক খান (এনাম) ও সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য চার সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
.png)
এ বিষয়ে সভাপতি দিদারুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সবসময় আমরা পাশে আছি। শুধু ভর্তি কার্যক্রমে নয়, ক্যাম্পাসের যেকোনো সমস্যায় আমরা এগিয়ে আসব।
সাধারণ সম্পাদক জীবন বলেন, ক্যাম্পাসে নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন তৈরি করে একে অপরের সহযোগিতায় এগিয়ে যাওয়ায় আমাদের লক্ষ্য। দীর্ঘদিন পর আমাদের কমিটি হয়েছে, সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহসিনা আক্তার অতিথি ও মুসা বিন মন্নরকে মনোনীত করা হয়েছে।