[ শিক্ষা ]
জাহাঙ্গীরনগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়- ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অফিসের ইলেকট্রিক হেলপার জাকির হোসেনের ছেলে রাইহান, স্থানীয় রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন। তাদের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায়।
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, বিকেল সোয়া ৩টার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে আনা হয়। এরপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করি। কিন্তু পরিবারের সদস্যরা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।
.png)
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, আমরা বারবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। এরপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। শিশু দুটি পুকুরে ডুবে গেলে কেউ একজন ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ দুটি উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!