ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভাঙা হচ্ছে শাবিপ্রবির প্রধান ফটকটি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৬ জুন ২০২৩
ভাঙা হচ্ছে শাবিপ্রবির প্রধান ফটকটি
ছবি: ডেইলি বাংলাদেশ

ভেঙে ফেলা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুরাতন ফটকটি। রোববার (২৫ জুন) এ ফটকটি ভাঙার কাজ শুরু হয়েছে। 

জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় এ ফটকের অবস্থান হওয়ায় এটি ভাঙা হচ্ছে। বিপরীতে বিশ্ববিদ্যালয়ের জায়গায় অত্যাধুনিকভাবে নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নতুন ফটক।

সোমবার (২৬ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, পুরাতন প্রধান ফটকের বামপাশে ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ২৫ জুন থেকে পুরাতন এ ফটক ভাঙার কাজ শুরু করা হয়েছে।

Advertisement

জানা যায়, সওজের জায়গা থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গার নতুন ফটক নির্মাণকাজ শুরু হয়েছে। ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলকসহ কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় এখনো প্রকৌশল দফতর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ কাজ হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ফটক ভাঙার কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথের জায়গায় এ ফটক অবস্থিত। তাদের জায়গা থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের জায়গায় নতুন ফটক নির্মাণের কাজ চলছে। তবে নতুন ফটকের কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।

তিনি আরো বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় মানুষের আনাগোনা কম। এ সুযোগকে কাজে লাগিয়ে পুরাতন এ ফটক ভাঙার কাজ সম্পন্ন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!