ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শাবিপ্রবিতে ফুচকা বিক্রি বন্ধ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
শাবিপ্রবিতে ফুচকা বিক্রি বন্ধ
ছবি: প্রতীকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ফুচকার দোকান বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বিশ্ববিদ্যালয়টির শহিদ মিনারের টিলায় অগ্নিকাণ্ডে ফুচকার দোকানের চেয়ার-টেবিল পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রক্টর নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ফুচকাওয়ালাদের অন্তর্কোন্দলের জেরে এর আগেও একটি ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে কয়েকটি শর্ত দিয়ে তাদের পুনরায় দোকান চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ শর্ত ভঙ্গ করেছে।

তিনি আরো বলেন, গতকাল নিজেদের অন্তর্কোন্দলের জেরে শহিদ মিনারের টিলায় আগুন লাগানো হয়েছে। পরে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক আগুন নেভায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুচকার দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুচকার দোকানের পরিচালক জিয়াউর রহমান বলেন, কে বা কারা আগুন দিয়েছে জানি না। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। আগুন লাগার ঘটনার পর প্রক্টর স্যারের নির্দেশে এক নিরাপত্তাকর্মী আমাদেরকে দোকান বন্ধ রাখতে বলেছেন। তাই আজ দোকান খুলিনি। দোকানের সব জিনিসপত্র আমরা সরিয়ে ফেলেছি।

এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহিদ মিনারের টিলায় আগুন লাগানো হয়। এতে ঐ ফুচকাওয়ালার দোকানের ৫০টি চেয়ার ও ১০টি টেবিল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!