ঢাবিতে চুরির সময় হাতেনাতে ধরা নারী, ৯ মোবাইল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোবাইল চুরি করার সময় বোরকা পড়া এক নারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঐ নারীর কাছ থেকে ৯টি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ ঘটনা ঘটে।
ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিয়াজ জানান, দুইদিন আগে ভিসি চত্বর থেকে আমার এক বন্ধুর মোবাইল চুরি হয়। আমরা সিসিটিভি চেক করার জন্য আইসিটি সেলে আবেদন করি। পরবর্তী বোরকা পড়া একজনকে শনাক্ত করি। এরপর থেকে আমরা ভিসি চত্বরে নিয়মিত ঘোরাফেরা করি এবং অনুসন্ধান চালাই। আজ দুপুরে একই বোরকা পড়া এই নারীকে দেখে আমাদের সন্দেহ হয় এবং তার উপর নজর রাখি। এক সময় সে একজন শিক্ষার্থীর ব্যাগের চেইন খুলতে গেলে আমরা তাকে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। তার কাছে ৯টি নারীকে পাওয়া গেছে। নারীকেগুলো সে আজকে চুরি করেছে বলে স্বীকার করেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মাকসুদুর রহমান বলেন, আটককৃত নারী স্বীকার করেছে সে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসে এ চুরির সঙ্গে জড়িত। সে বিভিন্নরকম কথাবার্তা বলছে, ফলে তার কোনো কথাই বিশ্বাস করা যাচ্ছে না। এখন সে পুলিশি হেফাজতে রয়েছে। ফোনের প্রকৃত মালিকরা যথাযথ প্রমাণ দিয়ে ফোনগুলো নিয়ে যাচ্ছে।